বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : চার দিনের সরকারি সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী Tarique Rahman বুধবার দালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী Zubaida Rahman। স্টেশনে পৌঁছানোর পর চীনের কাস্টমসমন্ত্রী Sun Meijun প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় লালগালিচা সংবর্ধনার পাশাপাশি একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে অবস্থান করবেন।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারাও রয়েছেন। এর আগে সোমবার রাতে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছান এবং World Economic Forum Annual Meeting-এ অংশ নেন।

বৃহস্পতিবার থেকে তার বেইজিং সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। এদিন চীনের প্রধানমন্ত্রী Li Qiang বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট Xi Jinping-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি