বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে নগর ভবন এলাকা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে স্লোগান দিতে দেখা যায় ইশরাকপন্থিদের।

পুর্ব ঘোষোণা অনুসারে, আজ সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাক সমর্থকরা। বেলা ১১টায় কর্মসূচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বঙ্গমার্কেট এলাকা ব্লকেড করে দেন আন্দোলনকারীরা। একই সঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত সকাল থেকেই এ এলাকা অচলবস্থা বিরাজ করছে। নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকার সড়ক বন্ধ রয়েছে।

আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিখ্যাত সংগীত পরিচালক ইথুন বাবু, প্রতিবাদী সংগীত পরিবেশন করেন মৌসুমি, পলাশসহ একঝাক শিল্পী। এসময় আন্দোলনকারীদের সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গানে গানে স্লোগানও ধরেন তারা। আন্দোলনকারীরাও শিল্পীদের প্রতিবাদী গানের তালে তালে কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করে আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

পুরান ঢাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ‘ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না।’

একইসঙ্গে তিনি বলেন, ‘এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।’

‘আসিফ তুই স্বৈরাচার, এই মুহুর্তে গদি ছাড়’, ‘শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘অবৈধ তালবাহানা, মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

আজ নিয়ে গত পাঁচ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার এবং রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি