বাজারে সবজির দামে অস্বস্তি

news-image

টানা বৃষ্টি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মৌসুম শেষের প্রভাব মিলিয়ে রাজধানীর সবজির বাজারে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁকরোল, শসা ও বেগুনের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।

বাজারের তথ্য অনুযায়ী, কাঁকরোল ও দেশি শসা বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ১২০ টাকায়। বেগুন (গোল) ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিপ্রতি ১৬০ টাকায়, যা ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলেছে। পাশাপাশি ঢেঁড়স, পেঁপে, লাউসহ অন্যান্য সবজির দামও আগের তুলনায় বেশি।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। একই সঙ্গে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেশি পড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

সবজি বিক্রেতারা আরও জানান, অনেক অঞ্চলে মৌসুম শেষ হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে সবজি কম আসছে, যা দাম বৃদ্ধির আরেকটি কারণ।

ঢাকার মালিবাগ ও অন্যান্য বাজারের ব্যবসায়ীরা জানান, দাম বাড়ার কারণে ক্রেতারা এখন আগের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন। আগে যেখানে এক কেজি কিনতেন, এখন সেখানে অর্ধেক বা তারও কম নিচ্ছেন অনেক ক্রেতা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে কিছু সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বেগুন, কাঁচা মরিচ ও শসার দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে।

অর্থনীতিবিদরা বলছেন, আবহাওয়া, পরিবহন ব্যয় এবং মৌসুমজনিত কারণে সবজির বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তবে নতুন মৌসুমে সরবরাহ বাড়লে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি