বিসিবি সভাপতি হতে চান তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও তখন নির্বাচন বর্জন করে।

সম্প্রতি এক পডকাস্টে আবারও বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তামিম। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি এই দায়িত্ব নিতে আগ্রহী বলেও জানান।

তামিম ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত বদলে অবসর ভেঙে ফিরে একটি একদিনের ম্যাচ খেলেন তিনি। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে আর অংশ নেওয়া হয়নি তার।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন তামিম।

সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি