বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার পা রাখছেন ক্রিকেট প্রশাসনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন যে, তিনি আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় দলের জার্সিটা গায়ে চড়াননি সেই ২০২৩ সালের পর থেকেই। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন দেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।

এবার নতুন ভূমিকায় তাকে দেখা যাবে বিসিবি নির্বাচনে। তামিম আপাতত মনোযোগ দিচ্ছেন কীভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। বিসিবির সভাপতির পদেই আসতে চাইছেন তিনি, তবে তার আগে পরিচালক হওয়ার শর্ত আছে তার সামনে। আপাতত সেখানেই মনোযোগ দিচ্ছেন তামিম।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’

তবে এ সময়ে বিসিবি নির্বাচন ঘিরে অন্য আলোচনাও চলছে। শোনা যাচ্ছে, ভোট পিছিয়ে দিয়ে অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্বে থাকবেন। জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি) তাকে পরিচালক হিসেবে রাখার বিষয়টি বিবেচনা করতে পারে। পরে তিনি সভাপতি পদেও লড়তে পারেন।

তবে বিসিবি বারবার জানিয়ে আসছে, নির্বাচন সময়মতোই অনুষ্ঠিত হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভা বসবে। সেখানেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা। দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপও তত বাড়ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা