বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা: গোল্ডেন বুট জয়ের গৌরবময় ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গোল করা প্রতিটি ফুটবলারের স্বপ্নের মুহূর্ত। আর টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ের হাতে ওঠে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বুট’ পুরস্কার। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও বিশ্বের সেরা সব স্ট্রাইকার নিজেদের নাম লেখাতে চাইবেন এই গৌরবের তালিকায়।

১৯ জুলাই টুর্নামেন্ট শেষ হওয়ার পর যিনি সর্বোচ্চ গোলদাতা হবেন, তিনিই জিতবেন গোল্ডেন বুট এবং জায়গা করে নেবেন ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের পাশে।

বিশ্বকাপের ইতিহাসে গোল্ডেন বুট জয়ীদের তালিকা নিচে তুলে ধরা হলো—

১৯৩০: গিয়ের্মো স্তাবিলে (আর্জেন্টিনা) — ৮ গোল

১৯৩৪: ওলদ্রিচ নেজেদলি (চেক প্রজাতন্ত্র) — ৫ গোল

১৯৩৮: লেওনিদাস (ব্রাজিল) — ৭ গোল

১৯৫০: আদেমির (ব্রাজিল) — ৮ গোল

১৯৫৪: শান্দর কচিস (হাঙ্গেরি) — ১১ গোল

১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স) — ১৩ গোল

১৯৬২: ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), গ্যারিঞ্চা (ব্রাজিল), ভাভা (ব্রাজিল), লেওনেল সানচেজ (চিলি) ও দ্রাজান জেরকোভিচ (যুগোস্লাভিয়া) — ৪ গোল

১৯৬৬: ইউসেবিও (পর্তুগাল) — ৯ গোল

১৯৭০: গের্ড মুলার (জার্মানি) — ১০ গোল

১৯৭৪: গজেগোজ লাতো (পোল্যান্ড) — ৭ গোল

১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা) — ৬ গোল

১৯৮২: পাওলো রোসি (ইতালি) — ৬ গোল

১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড) — ৬ গোল

১৯৯০: সালভাতোরে স্কিলাচি (ইতালি) — ৬ গোল

১৯৯৪: ওলেগ সালেঙ্কো (রাশিয়া) ও হ্রিস্তো স্তইচকভ (বুলগেরিয়া) — ৬ গোল

১৯৯৮: ডাভর শুকার (ক্রোয়েশিয়া) — ৬ গোল

২০০২: রোনালদো (ব্রাজিল) — ৮ গোল

২০০৬: মিরোস্লাভ ক্লোসে (জার্মানি) — ৫ গোল

২০১০: টমাস মুলার (জার্মানি) — ৫ গোল

২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া) — ৬ গোল

২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড) — ৬ গোল

২০২২: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ৮ গোল

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা