বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

news-image

স্পোর্টস ডেস্ক : ভক্তদের একাংশের ক্ষোভের মুখে বিশ্বকাপের আরও টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে ফিফা। নতুন করে বেশি দামের আসনশ্রেণি যুক্ত করায় অনেক সমর্থক অসন্তোষ প্রকাশ করেছিলেন।

মঙ্গলবার ফিফা জানায়, বুধবার বাংলাদেশ সময় রাতের দিকে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১টা) থেকে ১০৪টি ম্যাচের জন্য ১, ২ ও ৩ নম্বর শ্রেণির অতিরিক্ত টিকিট ছাড়া হবে। এর পাশাপাশি চলতি মাসে যুক্ত করা নতুন সামনের সারির বিশেষ শ্রেণির টিকিটও থাকবে।

এই নতুন শ্রেণি চালু হওয়ায় অনলাইনে সমর্থকদের মধ্যে অভিযোগ দেখা দেয়। অনেকেই বলেন, তারা যে শ্রেণির টিকিট কিনেছিলেন, সেই শ্রেণির ভালো আসনগুলো আগেই সরিয়ে রাখা হয়েছিল এবং তাদের তুলনামূলক কম সুবিধাজনক আসন দেওয়া হয়েছে।

গত ডিসেম্বর প্রথম দফায় টিকিট বিক্রি শুরু হলে প্রথম পর্বে ৩ নম্বর শ্রেণির টিকিটের দাম ছিল ১৪০ ডলার থেকে শুরু করে ফাইনালের জন্য ৮,৬৮০ ডলার পর্যন্ত। পরে ১ এপ্রিল আবার বিক্রি শুরু হলে সর্বোচ্চ মূল্য বাড়িয়ে ১০,৯৯০ ডলার পর্যন্ত করা হয়।

নতুন টিকিট শ্রেণি নিয়ে ৯ এপ্রিল করা প্রশ্নের জবাব দেয়নি ফিফা।

একই দিনে এক প্রতিবেদনে জানানো হয়, ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ১০ এপ্রিলের একটি নথি অনুযায়ী, ওই ম্যাচের জন্য বিক্রি হয়েছে ৪০,৯৩৪টি টিকিট। অন্যদিকে ১৫ এপ্রিল ইরান ও নিউজিল্যান্ডের ম্যাচের জন্য বিক্রি হয়েছে ৫০,৬৬১টি টিকিট।

যে স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে—লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম—সেখানে ধারণক্ষমতা প্রায় ৬৯,৬৫০ জন, যদিও এটি পরিবর্তিত হতে পারে।

ডিসেম্বরে ঘোষিত দামে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিট ছিল ১,১২০, ১,৯৪০ ও ২,৭৩৫ ডলার। আর ইরান-নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের দাম ছিল ১৪০, ৩৮০ ও ৪৫০ ডলার।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি