বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

news-image

দীর্ঘ বিরতির পর আবারও সংগীতাঙ্গনে সক্রিয় হলেন একসময়ের ‘ক্লোজআপ ওয়ান’ তারকা মেহরাব। ২০০৫ সালের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি শ্রোতাদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। এরপর তিনি গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে নিয়মিত কাজ করে আসছেন।

বর্তমানে তিনি নতুন একক গান নিয়ে ফিরছেন, যার শিরোনাম ‘ভালোবাসতে কি ভুল হয়’। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটির কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রুবিউল ইসলাম জীবন। মেহরাব নিজেই গানটির কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন। সংগীতায়োজনে আছেন আদিব কবির।

প্রেম, অভিমান ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে অভিনয় করেছেন জয়া মির্জা ও তন্ময় সাবি। ভিডিওতে মেহরাবকেও দেখা যাবে।

গানটি নিয়ে মেহরাব বলেন, ভালোবাসার নানা অনুভূতি ও প্রশ্নকে কেন্দ্র করেই গানটি তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত এবং আশা করছেন গানটি শ্রোতাদের ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, আগামী ১১ জুন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা