বিয়ে করলেন বিগ বস’খ্যাত সারা খান

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা বিগ বস 4 খ্যাত প্রতিযোগী সারা খান। ২০১০ সালে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেছিলেন সারা ৷ কিন্তু এক বছরের মাথায় সেই বিয়েতে ফাটল ধরে। তারপর ২০১১সালে তাদের ডিভোর্স হয়ে যায় ৷ এর প্রায় ১৪ বছর পর ফের একবার জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন ‘বিদাই’ খ্যাত এই অভিনেত্রী ৷

গত সোমবার এক বছর প্রেমের পর অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে আদালতে বিয়ে করেন ‘বিগ বস’খ্যাত সারা খান। বিয়ের সনদপত্রসহ ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন সারা খান ও কৃষ পাঠক দুজনেই।

এক পোস্টে সারা খান জানান, আমরা দুই ধর্মের হলেও আমাদের গল্প এক ভালোবাসার। কৃষ হিন্দু ধর্মাবলম্বী হলেও সারা খান মুসলিম।

ভারতীয সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, এই যুগল দম্পতির প্রথম পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এক সাক্ষাৎকারে সারা ও কৃষ জানায়, ডিসেম্বর মাসে তাদের গ্র্যান্ড ওয়েডিং। কৃষ বলেন, আমাদের কোর্ট ম্যারেজ ছিল একান্ত আয়োজন। তবে ডিসেম্বরে জাঁকালো-নাচ, গান আর উৎসবের আয়োজন করা হবে।

সারা জানান, তার ছবি দেখেই তাকে কাছের মানুষ মনে হয়েছিল তাই পরদিন আমরা দেখা করি। প্রথম দিনই কৃষকে স্পষ্ট বলি যে, আমি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

উল্লেখ্য, ২০১০ সালে ‘বিগ বস’ ৪-এর সেটে ইসলাম রীতি অনুসারে আলি মার্চেন্টের সঙ্গে বিয়ে করেছিলেন সারা খান। তবে দুই মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে এবং ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়।

অন্যদিকে কৃষ পাঠক অভিনেতা সুনীল লাহিড়ীর ছেলে, যিনি রামানন্দ সাগরের রামায়ণ-এ লক্ষ্মণের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি