বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রাশমিকা

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুর বিমানবন্দরে প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হন এই নবদম্পতি। এ সময় তারা হাত নেড়ে এবং হাত জোড় করে উপস্থিত ভক্ত ও সাংবাদিকদের অভিবাদন জানান।

গত বৃহস্পতিবার উদয়পুরের আইটিসি মেমেন্টোস হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে সকালে তেলুগু রীতিতে এবং সন্ধ্যায় রাশমিকার সংস্কৃতি অনুযায়ী কোডভা রীতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলোর নানা মুহূর্ত এই তারকা জুটি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের আয়োজনে ছিল নানা বৈচিত্র্য। অতিথিদের জন্য জাপানিজ ডিনার, পুল ভলিবল এবং ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায় জমকালো সংগীত অনুষ্ঠানের পর বুধবার হলুদ ও মেহেদী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন রেড্ডি ও অ্যানিম্যাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, পরিচালক তরুণ ভাস্কর, রাহুল রবীন্দ্রন এবং অভিনেত্রী ইশা রেব্বাসহ আরও অনেকে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় বিজয় ও রাশমিকার। এরপর ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় আবারও একসঙ্গে কাজ করেন তারা। তাদের অভিনীত ‘গীতা গোবিন্দম’ সিনেমাটি বক্স অফিসে ১৩২ কোটি রুপির বেশি ব্যবসা করে ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দার সেই রসায়ন এবার বাস্তবেও রূপ নিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি