বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে হাসনাত-সারজিসদের দোয়া ও মোনাজাত

news-image

ফেনী প্রতিনিধি : রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার পথে ফেনীতে নামেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় অভ্যুত্থান শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাতে অংশ নেন তারা।

সরেজমিনে দেখা যায়, বাদ এশা মহিপাল জামে মসজিদে অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নেন হাসনাত ও সারজিস। পরে সেখান থেকে সার্কিট হাউসে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সন্তান হারানো স্বজনদের বর্ণনায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

এর আগে, বিকেলে বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনীতে পূর্ব ঘোষিত আজকের কর্মসূচি স্থগিত করা হয়। পাশাপাশি আগামীকালের (মঙ্গলবার) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রাও স্থগিত করা হয়।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় সবাই শোকে স্তব্ধ। দলের কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেনীতে এসে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। এ ছাড়া শহীদ পরিবার ও আহতদের সঙ্গেও কথা বলেছেন।

উল্লেখ্য, পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ফেনী জেলায় তাদের পদযাত্রা করার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি