বিতর্কিত জাতীয় নির্বাচন তদন্তে ইসির ৩ কর্মকর্তা সংযুক্ত

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠিয়েছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর।

জানা গেছে, বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।

আগে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি। এদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় অন্য তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। তাদের পরিবর্তে ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি