বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গেরারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ. মাসুদ, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া।স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। জ্বালাও পোড়ার রাজনীতি আওয়ামীলীগ করেনা। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করছে। আর বিএনপি- জামাত শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দিয়ে, ভাংচুর করে দেশ ও জাতির উন্নয়ন বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শখ হাসিনার একক সিদ্ধান্তের কারনেই আমরা নিজস্ব টাকা দিয়েই পদ্মা সেতুর কাজ করতে পারছি। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে।

এ জাতীয় আরও খবর

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট