বিজয়নগরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত সোমবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর ফাঁড়ির এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সড়কে তল্লাশি চালায়। এসময় একটি রিক্সায় তল্লাশি চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মোঃ মেসবাহ উদ্দিন (২০) কে গ্রেফতার করে। সে পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুরের হেলাল মিয়ার পুত্র। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা