বিজয়নগরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

Grafterঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিরকালে ৫ আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভোরের দিকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- সানু (৩৫), খোরশেদ আলী (৩৮), আলমগীর (৩২), মানজু মিয়া (৩০) ও রজব আলী (৩০)। তাদের সবার বাড়ি বিজয়নগর ও পার্শবর্তী নাসিরনগর এলাকায়।
পুলিশ জানায়, ঢাকা- সিলেট মহাসড়কের বিজয়নগরের বুধন্তি এলাকায় ডাকাতি হতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নেয়। এ সময় পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ৫ ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের নামে ডাকাতির মামলা রয়েছে এবং বর্তমানে ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা