বিজয়নগরে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

Accadnt_sm_653046689ডেস্ক রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের সাতবর্গ এলাকায় দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে দুলাল মিয়া (৩৫) নামে এক চালক নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।


বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকামুখী গ্রীণলাইন পরিবহন ও সিলেট অভিমুখী বিআরটিসি বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া বিআরটিসি বাসের চালক।
সরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহেব নূর জানান, ঢাকা-সিলেট হাইওয়েতে ওভারটেক করার সময় ওই দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আহত যাত্রীদেরকে এলাকাবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া মারা যায়। অন্য আহতদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


 

এ দুর্ঘটনার পর ওই মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা