বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে মোছাম্মৎ আলেকাচাঁন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ও মুকুন্দপুর এলাকার মাঝামাঝি স্থান থেকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত আলেকাচাঁন বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নাদির হোসেনের মেয়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার জানান, বিকেলে ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে আলেকাচাঁনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেললাইনের পাশে নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা