বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়,  গত শনিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলাপুর বাসষ্ট্যান্ড এলাকায় বিজয়নগর থানার সেকেন্ড অফিসার মেজবা উদ্দিন ভূঞার নেতৃত্বে পুলিশ গাড়ি তল্লাশি চালায়। এসময় সিলেটগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এরা হলো শাহিন মিয়া (২২) ও জামাল উদ্দিন (২৫)। তাদের বাড়ি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, গ্রেফতারকৃতদের গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা