বিজয়নগরে কোরআন অবমাননার দায়ে গ্রেফতার ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র কোরআন শরীফ অবমাননা মামলায় লোকমান মিয়াকে (৩৫) নামে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোকমান মিয়া কেশবপুর গ্রামে ইদন ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট লোকমান মিয়া পারিবারিক কলহের জের ধরে নিজ স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করার এক পর্যায়ে তার বসতঘরে রাখা পবিত্র কোরআন শরীফকে কুপিয়ে টুকরো করে ফেলে। এ ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ঘটনার দিন রাতেই কেশবপুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন মিয়া বাদী হয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে লোকমান মিয়াকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর থেকেই আসামি লোকমান মিয়া পলাতক ছিলেন। দীর্ঘ তিন সপ্তাহ মামলার তদন্ত শেষে গত ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোকমান মিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা