বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!

news-image

বিনোদন ডেস্ক : টেলিভিশন পর্দায় আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি।

সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ।

মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, ‘তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।’

মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকেরা। প্রশ্ন উঠছে, তবে কি নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরল?

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদের নেপথ্যে কোনো ‘ভিলেন’ বা নেতিবাচকতা নেই। তিন সন্তানের খাতিরে এবং দীর্ঘদিনের বন্ধুত্বের টানে বিচ্ছেদের পরেও তারা পরস্পরের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি