বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

news-image

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। তাঁর সমর্থকরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করার পাশাপাশি শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন, ফলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার দুপুরে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনার পরপরই নেতাকর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিক্ষুব্ধরা থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং একপর্যায়ে থানা কার্যত অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

অন্যদিকে দলীয় নেতারা বলছেন, কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। এ বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এদিকে বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং দূরপাল্লার পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা