বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুর ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেটে এই সভা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সভাস্থলে পৌঁছান।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া সভায় সূচনা বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির নেতারা ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক অবস্থান নিয়েও মতবিনিময় হয়।

সকাল থেকেই সভাস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি