বিএনপির নেতা সরাফত, লোকমান রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : পল্টন থানার নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এ ছাড়া পল্টন থানার আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার পল্টন থানা বিএনপির সভাপতি লোকমান হোসেন ফকিরকে (৫৩) একদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মতিঝিল থানার পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ভোলার লালমোহন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল কাদের মার্শাল হিমুকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও আদালত সূত্র বলছে, এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের করা নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও নয়জন নেতা কর্মীকে গ্রেপ্তার করে আজ ঢাকার আদালতে তুলেছে পুলিশ।

আদালত সূত্র বলছে, গত রোববার বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে গত ফেব্রুয়ারি মাসের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পল্টন থানা-পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁকে পল্টন থানার আরেকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত শুনানি নিয়ে মীর সরাফত আলী সপুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানা বিএনপির সভাপতি লোকমান হোসেন ফকিরকে গত ১৫ সেপ্টেম্বর করা পল্টন থানার নাশকতার মামলায় গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে আজ তাঁকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, পল্টন থানার এরশাদ রোডের পূর্ব মাথার দক্ষিণ পাশে ছয় নম্বর রাজউক অ্যাভিনিউতে কর্মচারী কল্যাণ বোর্ডের গ্যারেজের সামনে রাস্তায় যানবাহন চলাচলে বাধা দেয় আসামিরা। প্রশাসনের অনুমতি না নিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। রাস্তায় যানবাহন চলাচলে বাধা না দেওয়ার অনুরোধ জানালেও আসামিরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল–বোমা ছোড়ে। ইট ও ককটেলের আঘাতে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন, কনস্টেবল আসাদুজ্জামান, হাবিলদার রফিকুল ইসলাম ও আনসার সদস্য আবদুস সালাম গুরুতর আহত হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, আসামিরা পরিকল্পনা করে পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। আসামি লোকমান ওই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এ ঘটনা ঘটায়। পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

নাশকতার মামলায় ঢাকার খিলক্ষেত থানা-পুলিশ একজন, বনানী থানা একজন, বাড্ডা থানা তিনজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা একজন, লালবাগ থানা একজন, সূত্রাপুর থানা একজন এবং রামপুরা থানা একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে হাজির করে। বাড্ডা থানার মামলায় আবুল বাশার ও আবু জাফর নামের দুজন আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা