বাড়ি পৌঁছে দেবার নাম করে স্কুলছাত্রী ও তাঁর আত্মীয়াকে গণধর্ষণ

news-image

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক স্কুলছাত্রী ও তাঁর আত্মীয়াকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ১৮ বছরের তরুণী, তাঁর ভাসুরের মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাসস্ট্যান্ডে অভিযুক্ত হামিদ মিঞা এবং জাহিরুলের সঙ্গে তাঁদের দেখা হয়। অভিযুক্তরা ওই তরুণীকে বাইকে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।

হামিদ এবং জাহিরুল, দুইজনেই তরুণীর দুর সম্পর্কের আত্মীয়। অভিযোগ, এরপর অচেনা রাস্তা দিয়ে তাঁদের গিতলদহ এলাকায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে আটকে রেখে ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়। শুক্রবার ভোরে ওই মহিলা ও কিশোরী কোনরকমে পালিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর রাতে দিনহাটা থানায় পরিবারের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। দুই অভিযুক্ত, হামিদ এবং জাহিরুল পলাতক।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা