বাড়ির সামনে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় বকুল হায়দার বকুল (৫২) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকার উত্তরপাশে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সদস্য এবং দত্তবাড়ি গ্রামের হযরত আলী মুন্সীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বকুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার পেছন দিক থেকে গুলি চালানো হয়েছে। লাশের ডান পাশের কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি