বাসায় কেউ না থাকলে মেয়েরা কী করে?

 

 

লাইফস্টাইল ডেস্ক :চাকরিজীবী মেয়েরা বাসায় একা থাকার সময় খুব একটা পান না। সারাদিন ব্যস্ততার পর বাসায় ফিরে নিজের মন মতো কিছু করারও ইচ্ছে বা ধৈর্য থাকে না। এসব মেয়ে বাসায় একা থাকলে তাহলে কী করেন? এমন কিছু কাজ করেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু তারা সেগুলো করে আনন্দ পান। জানতে চান কী সেসব কাজ? তাহলে টাইমস অব ইন্ডিয়ার এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।

photo-1460455618-700x336

পুরোনো কাপড় পরে দেখা
অনেক মেয়ে বাসায় একা থাকলে এই কাজটা করে। আলমারিতে যত পুরোনো কাপড় আছে সব একটা একটা করে পরে দেখে তারা। কোনটা গায়ে ফিট হচ্ছে। যদি সব পছন্দের পোশাক গায়ে ফিট হয় তাহলে তাকে আর কে পায়? এর মানে এত দিনে সে খুব একটা মোটা হয়নি। এটা ভেবেই তার ছুটির দিনের আনন্দ কয়েকগুণ বেড়ে যায়। আর যদি দেখে আগের পোশাক একটিও গায়ে লাগে না তাহলে সে নতুন করে ডায়েট করার পরিকল্পনা শুরু করে দেয়।

 

কার্টুন দেখা, ধর্মের চ্যানেল দেখা
অনেকেই মনে করেন মেয়েরা বাসায় তাকলে শুধু টিভি সিরিয়ালই দেখে। আপনার ধারণা একেবারেই ভুল। অনেক সময় মেয়েরা বাসায় থাকলে কর্টুন দেখেন। এতে তারা খুব মজা পান। আবার অনেক সময় ধর্মীয় চ্যানেলও ঘণ্টার পর ঘণ্টা তারা দেখতে থাকে।

 

ভিন্ন কিছু করার চেষ্টা করে
মেয়েরা বাসায় থাকলে বিশ্রাম নেওয়ার থেকে কিছু না কিছু করার চেষ্টা করে। ঘরের জমানো কোনো কাজ শেষ করা, অনেক দিনের জমানো কাপড় ভাঁজ করা অথবা অফিসের কোনো জমানো কাজ বাসায় করে ফেলা- এগুলোই থাকে ছুটির দিনের রুটিন।

 
ব্যায়াম করে
ইন্টারনেট থেকে ব্যায়াম বা ইয়োগা দেখে মেয়েরা সেগুলো বাসায় চেষ্টা করেন। মজার বিষয় হলো এগুলো তারা ঠিকভাবে করতে পারে না। আবার এই ব্যায়ামগুলো আর কোনোদিন করবে কি না সেখানেও থেকে যায় সন্দেহ। তবুও তারা বাসায় যেদিন থাকে, সেদিন এই কাজটি করার চেষ্টা করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা