বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ৩৯

news-image

অনলাইন ডেস্ক :বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাও আজ বায়ুদূষণের তালিকায় রয়েছে। তবে আজকের সূচকে ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।

শনিবার সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির বায়ুমান সূচক (AQI) ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।

একই সময়ে ঢাকার অবস্থান ছিল তালিকার ৩৯ নম্বরে। ঢাকার বায়ুমান সূচক ৬৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৬৪), তৃতীয় উগান্ডার কাম্পালা (১৫২), চতুর্থ ব্রাজিলের সাও পাওলো (১৫০), পঞ্চম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৪৩) এবং ষষ্ঠ স্থানে ভারতের দিল্লি (১৩৪)।

বায়ুমান সূচক অনুযায়ী, ০–৫০ ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর, ২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি