বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। চলতি মাসজুড়ে দূষণের মাত্রা ওঠানামা করলেও আজকের হিসাবে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৮ম অবস্থানে রয়েছে এই নগরী।

রোববার সকাল প্রায় ১০টার দিকে IQAir-এর তথ্যে দেখা যায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১২২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে দিল্লি, যার স্কোর ৪৫১—এটি বাসিন্দাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় স্থানে আছে চিয়াং মাই (১৯৩) এবং তৃতীয় স্থানে কাঠমান্ডু (১৭৮)।

এ ছাড়া তালিকায় পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে চেংদু ও হংকং, এরপর রয়েছে হ্যানয় এবং ম্যানিলা।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১-১০০ ‘মাঝারি’, ১০১-১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আরও বেশি দূষণের ক্ষেত্রে, অর্থাৎ ২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-এর ওপরে গেলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে বাইরে কম যাওয়া, মাস্ক ব্যবহার এবং সংবেদনশীল ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি