বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট ববির

news-image

বিনোদন ডেস্ক : ধর্মেন্দ্রর প্রয়াণের পর এই প্রথম বাবার স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেন অভিনেতা ববি দেওল। কবিতার ছন্দে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে বাবাকে স্মরণ করলেন তিনি। বেঁচে থাকলে আজ ৯০তম জন্মদিন পালিত হতো বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই কিংবদন্তি অভিনেতার। কিন্তু জন্মদিনের ঠিক ১৪ দিন আগেই প্রয়াত হন ধর্মেন্দ্র।

বাবার মৃত্যুতে শোকস্তব্ধ দুই পুত্র সানি দেওল ও ববি দেওল এতদিন কোনো পোস্ট করেননি। তবে বিশেষ এই দিনটিতে আবেগ ধরে রাখতে পারলেন না ববি। বাবার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই আমি এই লেখাটি লিখছি। তুমি আমাদের সকলকে যে ভালোবাসা দিয়েছো, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা নেই।’

ববি আরও লেখেন, ‘তুমি আমাদের প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুবিন্দুতে আমাদের পাশে দাঁড়িয়েছো। প্রতিটি কষ্টে তোমার হাত বাড়িয়েছো। যা কেবল আমাদের ধরমই করতে পারে।’

কিংবদন্তি অভিনেতার তারকা হয়ে ওঠার গল্প নিয়েও লিখেছেন পুত্র ববি। তিনি উল্লেখ করেছেন, ‘যখন তুমি তারকা হয়ে উঠলে, তখন তুমি সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছিলে, তাদের হাত ধরে। কারও হাত ছাড়োনি। তুমি গর্বের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছো। তুমি সকলের কাছে ‘হি-ম্যান’।’

ববি আরও লেখেন, ‘একজন মানুষ, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছ থেকেই আমি স্বপ্ন দেখতে শিখেছি। তোমার থেকেই আমি আত্মবিশ্বাসী হতে শিখেছি। তোমার মূল্যবোধের কারণেই আমরা দেওল হয়েছি।’

শেষে লিখেছেন, ‘হৃদয় হলেও তোমার মতো হতে হয়। ভালোবাসালেও তোমার মতোই বাসতে হয়। মানুষ হলেও তোমার মতো হতে হয়। তুমি আমার বাবা, কিন্তু তুমি আমাদের সকলের ধরম। তোমার সন্তান হতে পেরে আমি গর্বিত। শুভ জন্মদিন, আমার প্রিয় বাবা। আমি তোমাকে আজীবন ভালোবাসব।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি