বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা

news-image

নিজস্ব প্রতিবেদক : ৮ জুন রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের হাতে আর কিছু নেই। চিত্রনায়িকা তানিন সুবহার চলে যাওয়া তখন সময়ের অপেক্ষা। পারিবারিক জটিলতায় লাইফ সাপোর্ট খোলা হচ্ছিল না।

শেষ পর্যন্ত ১০ জুন লাইফ সাপোর্ট খুলে দিলে রাত ৭টা ৫৭ মিনিটে তানিনকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তানিনকে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। পরে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

বুধবার (১১ জুন) বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। এরপর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।

২ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। ৮ জুন তার ব্রেইন কাজ করেছিল না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেদিন রাতেই তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়।

আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

চলচ্চিত্রে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তানিনের। আরও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তানিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি