বাদাম খেয়ে পানি পান করা ঠিক নয়

news-image

স্বাস্থ্য ডেস্ক।। বাদাম খেতে পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। এই যেমন পার্কে বসে গল্প করতে করতে বাদাম খাওয়া বা সময় কাটাতে বসে বসে বাদাম খাওয়া। কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনি যে বাদাম খেয়ে পানি খেতে নেই। এতে করে পেট ব্যথা হবে, বুকে জ্বালা করবে। কিন্তু কেন এই মানা, সেটা আমরা কেউই জানিনা, বিশেষত চীনা বাদামের ক্ষেত্রে। আসলে কী ঘটে বাদাম খাওয়ার পর পানি খেলে? জেনে নিই একবার-

এই বিষয়ে চিকিৎসকরা বলেন, চীনা বাদাম শরীর গরম করে। সাধারণত শীতকালেই চিনে বাদাম বাজারে কিনতে পাওয়া যায়। বাদাম খেলে শরীরে যে তাপ উত্পন্ন হয় তা পানি খেলে ঠান্ডা করে দেয়।

বাদাম খেতে খেতে পানি খেলে তাই সর্দি-কাশি লেগে যেতে পারে। আবার বাদামে তেল থাকার কারণে তাই তারপর পানি খেলে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। এর ফলে কাশি হয় অনেক সময়।
বাচ্চাদের ক্ষেত্রে বাদাম খাওয়ার পর পানি খেলে হজমে সমস্যা হয়। ডায়রিয়া হবার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। তখন পানি খেলে চুলকানি বেড়ে যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাদাম খেলে পানির পিপাসা হয়। আর তাই পানি খেতে হলে অবশ্যই ১৫ মিনিট পরে খাওয়া উচিৎ। এতে আর সমস্যার কোনো আশঙ্কা থাকে না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা