বাড্ডার একটি বাসা থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

অপরাধ ডেস্ক : রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দনগর এলাকায় ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে আনন্দনগর কৃষি ব্যাংক রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন; স্বামী শাহীন (৩০) এবং স্ত্রী রুবি (২৬)। তারা আনন্দনগর কৃষি ব্যাংক রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনান্থলে পুলিশ রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের প্রাথমিকভাবে ধারণা তারা আত্মহত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা