বাগছাসের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা : ভিপি কাদের-জিএস বাকের

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীসংসদ নামে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। এতে ভিপি(সহ-সভাপতি) পদে লড়বেন আব্দুল কাদের ও জিএস (সাধারণ সম্পাদক) পদে আবু বাকের মজুমদার।

বুধবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা দেয় সংগঠনটি। প্যানেল ঘোষণা করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া।

জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম আব্দুল কাদের বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক এবং আবু বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক।

এ ছাড়া, প্যানেলে এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আশরেফা খাতুন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ঈসমাইল হোসেন রুদ্র।

২৮ পদের মধ্যে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে গত বছরের ১৫ জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা ঘোষণা করেনি সংগঠনটি।

এ ছাড়া, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মাস্উদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি