বাংলাদেশ তৈরি করে ভুল করেছেন ইন্দিরা গান্ধী: বিজেপি নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা নিশিকান্ত দুবে।ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একটি পডকাস্ট সাক্ষাতকারে তিনি বলেন, ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছেন। পডকাস্টের একটি ক্লিপ সম্প্রতি প্রকাশ করেছে বার্তা সংস্থাটির ফেসবুকে। মূল পডকাস্টটি এখনো সম্প্রচার করা হয়নি।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, নিশিকান্ত দুবের এমন মন্তব্যের পর উপস্থাপক প্রশ্ন করছেন যে ‘ভুল করেছেন?’। তখন ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের এই সাংসদ বলেন, ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহারকে খেসারত দিতে হচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদাভাবে তৈরি করা উচিত ছিল।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনা ঝড় উঠেছে। সেই ভিডিওতে নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করেন নিশিকান্ত। তিনি বলেন, বিজেপিকেই এখন মোদিকে দরকার। নরেন্দ্র মোদির বিজেপির দরকার নেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি