‘বাংলাদেশ কংগ্রেস’ নামে দেশের রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ

news-image

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশ কংগ্রেস নামের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটিকে বরাদ্দ দেয়া হয়েছে ‘ডাব’ প্রতীক।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। উচ্চ আদালতের রায়ে এ দলটিকে নিবন্ধন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারি ছাপাখানা বিজি প্রেসে পাঠানো হয়েছে। বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এখন ৪১টি।

এর আগে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের আদেশে নিবন্ধন পায় ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম বা জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের আরেকটি নতুন রাজনৈতিক দল। দলটিকে সিংহ প্রতীক দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা