বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করল আদানি

news-image

নিজস্ব প্রতিবেদক : কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। ফলে এখন দুই ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে কেন্দ্রটি।

বিষয়টি নিশ্চিত করে আদানি গ্রুপের একটি সূত্র জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট থেকে প্রায় ৭৩৯ মেগাওয়াট এবং অপর ইউনিট থেকে ৬৩৭ মেগাওয়াটসহ মোট ১৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এই কেন্দ্র থেকে বাংলাদেশে ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কারিগরি ত্রুটির কারণে গত ৮ এপ্রিল একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে অপর ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করতে থাকে আদানি। কিন্তু একই কারণে এই ইউনিটটিও শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে গেলে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শুক্রবার চাহিদা কম থাকায় আদানির বিদ্যুৎ বন্ধ থাকলেও তেমন একটা প্রভাব পড়েনি। তবে শনিবার দিনের বেলায় কিছু এলাকায় লোডশেডিংয়ের খবর পাওয়া যায়। ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম ছিল। দিনে সর্বোচ্চ চাহিদা উঠেছে বেলা ৩টায় ১৪ হাজার মেগাওয়াট। এ সময় ৪২৮ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। এর আগের দুই ঘণ্টাতেও ৩০০ মেগাওয়াটের বেশি হারে লোডশেডিং করতে হয়েছে।

পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে, আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে তৈরি ঘাটতি পূরণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হয়। গ্যাসের সরবরাহ বাড়াতে পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়। তবে সন্ধ্যায় আদানির প্রথম ইউনিট উৎপাদনে ফেরায় কিছুটা স্বস্তি আসে। দ্বিতীয় ইউনিটটি চালুর পর এখন আর আদানির বিদ্যুৎ নিয়ে কোনো অস্বস্তি নেই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি