বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারে মিলবে কাল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রথম চালানে আজ বুধবার ৫০ টন ইলিশ পৌঁছানোর কথা রয়েছে। আর আগামীকাল বুধবার থেকে কলকাতার বাজারে মিলবে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ ১০টি গাড়িতে মোট ৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পৌঁছানোর কথা। কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার থেকে ধাপে ধাপে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে আসবে।

পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১০টি ইলিশবোঝাই গাড়ি আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখানে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে নিলাম শুরু হবে। সেই নিলামে অংশ নিতে আসবেন কলকাতাসহ শহরতলির মৎস্য ব্যবসায়ীরা। তারা নিলামে পদ্মার ইলিশ কিনে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ বাজারে বিক্রি করতে পারবেন।

মৎস্য দপ্তরের ধারণা, বৃহস্পতিবার প্রতি ইলিশ ১৫০০ থেকে ১৭০০ রুপি দরে বিক্রি হতে পারে (বাংলাদেশি মুদ্রায় ২০৮০ টাকা থেকে ২৩৫৮ টাকা)। তবে সবকিছুই নির্ভর করছে নিলামে ইলিশের কত দর ওঠে তার ওপর। আগামী সপ্তাহে কলকাতায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব।

পদ্মার ইলিশের কলকাতার বাজারে যে চাহিদা আছে তা মেনে নিচ্ছেন হাওড়া হোলসেল ফিস মার্কেটের সাধারণ সম্পাদক সৈয়দ আনওয়ার মাকসুদ। তিনি বলেন, ‘উৎসবের মৌসুমে ইলিশ পাঠানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিলাম। বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সে কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরাও চাই সাধারণ মানুষ ন্যায্য দামে পদ্মার ইলিশ পান। কিন্তু সবকিছু তো আর আমাদের ওপর নির্ভর করে না। পরিবেশ পরিস্থিতিই সবকিছু ঠিক করে দেয়।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি