বর্ষায় সুস্থ থাকতে খাবেন ৫ ফল

news-image

অনলাইন ডেস্ক : বর্ষাকালে আর্দ্রতা ও আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে পরিচ্ছন্নতার পাশাপাশি খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। মৌসুমি কিছু ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্ষায় প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর কয়েকটি ফল রাখলে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। এমন পাঁচটি ফল হলো—

ডালিম
ডালিমে থাকা ভিটামিন সি ও পলিফেনল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী রাখতে সহায়ক।

পেয়ারা
সহজলভ্য এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ফাইবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজমের সমস্যা কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

নাশপাতি
নাশপাতিতে রয়েছে পানি ও খাদ্য আঁশ, যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে। এতে থাকা ভিটামিন সি শরীরের জন্য উপকারী।

আপেল
আপেলে থাকা কোয়ারসেটিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। নিয়মিত আপেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হতে পারে।

জাম
জামে রয়েছে ভিটামিন সি, আয়রন ও অ্যান্থোসায়ানিন। এসব উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।

বর্ষাকালে এসব ফলের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার অভ্যাসও সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা