বরযাত্রীর আদলে আইফোন কিনতে যাওয়া

news-image

অনলাইন ডেস্ক : আইফোন এক্স আগেই অর্ডার করে রেখেছিলেন। কিন্তু সেটি আনতে গিয়ে যে কাণ্ড ঘটালেন ভারতীয় যুবক, যা রূপকথাকেও হার মানিয়ে দেয়।

এতদিন রীতি ছিল সাদা ঘোড়ায় চড়ে ব্যান্ড বাজিয়ে বউ আনতে যায় বর। পাল্লিভাল নামের এই যুবকও তাই করেছেন। তবে বরযাত্রীর বেশে পাল্লিভাল বউ নয়, ফোন আনতে গিয়েছিলেন!
ঘোড়ায় চড়া অবস্থায় তার হাতে ধরা ছিল একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘আমি আইফোন এক্সকে ভালোবাসি। ‘ তার ভালবাসাটা সত্যিই বটে।

শুক্রবার ঘোড়ায় চড়ে তিনি আইফোন আনতে যাচ্ছিলেন। আর সামনে ব্যান্ড পার্টি। পেছনে কৌতূহলী মানুষের মিছিল। ওই যুবককে ফোনটা নিতে অবশ্য ঘোড়া থেকেই নামতে হয়নি।

দোকান মালিক আশিষ থ্যাকের ফোনটি এনে তার হাতে দেন। আইফোন এক্স-এর মালিক হয়েছেন। আবার ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে আলোচনায়ও চলে এসেছেন। দুই-য়ে মিলে বেজায় খুশি পাল্লিভাল। সূত্র : হিন্দুস্থান টাইমস

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা