বন্যার পানি থেকে রক্ষা পেতে রাস্তা কেটে দেয়ায় টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক যোগাযোগ বন্ধ

news-image

অলক কুমার দাস, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০টি গ্রাম মানুষ বন্যার পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচতে টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক কেটে দিয়েছে। এর ফলে ভূঞাপুরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ফুলতলা ও শ্যামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কালিহাতী উপজেলার ফুলতলা, রৌহা, ভাঙ্গাবাড়ি, চর ভাবলা, হাকিমপুর, ভাবলা, মিরপুর, শেরপুর, দেওলাবাড়ি ও রাজাবাড়ির একাংশ বন্যার পানি প্রবেশ করে বাড়ি ঘর, রাস্তাঘাট ডুবে যায়। ভুঞাপুর-টাঙ্গাইল সড়কের ১১টি পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এখানে অনিয়মতান্ত্রিক ও নি¤œমানের ডাইভারশন তৈরি করা হয়। সেখানে ডাইভারশন নির্মাণ হলেও পানি চলাচলের কোন ব্যবস্থা রাখা হয়নি। এতে বন্যার পানি আটকে দশটি গ্রাম ডুবে গেছে।

কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান পরিদর্শন কালে জানান, স্থানীয়রা শ্যামপুর সেতুটির ডাইভারশন অন্যায়ভাবে কেটে দিয়েছে। পানি চলাচলের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে কথা হয়েছে। পানি যাওয়ার জন্য দ্রুত বিকল্প ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান