বনানীর সিসা বারে পুলিশের অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত একটি ভবনের নয় তলার সিসা বারে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করে বনানী থানা পুলিশ।

বনানী থানার ওসি গণমাধ্যমে বলেন, অভিযানের ঘটনা সত্য। আমরা অভিযানে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো সিসা পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অভিযান অব্যাহত থাকবে।

অভিযান সূত্রে জানা যায়, বনানী এলাকায় এখনও কিছু অননুমোদিত সিসা সেবন চলমান রয়েছে। তবে এগুলোতে কোনো ধরনের সরকারি অনুমোদন নেই।

এর আগে গত ৩ মার্চ গুলশান-বনানীর অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেলেন হাইকোর্ট। ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি