ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেল পাকিস্তানি অভিনেত্রীকে

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে ডিফেন্স ফেজ-৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সেখানে কয়েক দিন ধরে পড়ে ছিল।

ডিআইজি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করার জন্য গিজরি থানা পুলিশ ও একজন বেলিফ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যায়। দরজায় বহুবার নক করার পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান।

দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, ২০২৪ সাল থেকে হুমাইরা ভাড়ার টাকা দিচ্ছিলেন না। এজন্য মালিক আদালতের শরণাপন্ন হন এবং ফ্ল্যাট খালি করার নির্দেশ পান।

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ দেখে পুলিশ ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি ‘গভীর পচন’ অবস্থায় ছিল। কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

তবে প্রাথমিকভাবে কোনো ষড়যন্ত্র বা খুনের আলামত পাওয়া যায়নি। কারণ সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এসএসপি।

পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে।

ডন ডটকম সূত্রে জানা যায়, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জালাইবি’ এবং বিখ্যাত রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি