ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

news-image

স্পোর্টস ডেস্ক : স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সাধারণ অহিংস প্রতিবাদ রূপ নিয়েছে সহিংস বিক্ষোভ ও লুটপাটে। গত কয়েকদিন ধরে প্যারিস জুড়ে চলা এই দাঙ্গার ছাপ পড়েছে ফুটবলেও।

গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ফ্রান্সের রাজধানীর কেন্দ্রে অবস্থিত একটি দোকান থেকে দুজন ব্যক্তি একটি বার্সেলোনা জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরি করে নিয়ে যাচ্ছে। জিনিসগুলো লিওনেল মেসির ছিল এবং এতে আর্জেন্টাইন তারকার স্বাক্ষর ছিল।

প্যালেস দে লা রিপাবলিকের কাছে এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক ব্যক্তি ক্যামেরার সামনে মেসির দুটি স্মৃতিচিহ্ন গর্বভরে দেখাচ্ছেন। এই জার্সি ও আর্মব্যান্ডের আর্থিক ও আবেগের মূল্য বিশাল।

এই সহিংসতা এমন সময়ে ঘটছে, যখন মেসির সাবেক দুই ক্লাব পিএসজি ও বার্সা প্যারিসে মুখোমুখি হচ্ছে। ফুটবল ক্যারিয়ারে দুই ক্লাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা।

পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধান এবং জননিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে এ পর্যন্ত ২,৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন এবং প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত পুলিশ-নিরপত্তাতসদস্য ও কর্মকর্তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতার জন্ম দেয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২,৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত