ফেসবুকে ব্লক করায় কিশোরীর আ’ত্মহ’ত্যা

news-image

মেসেঞ্জারে ব্লক করে দেয়ায়’ গ’লায় ও’ড়না প্যাঁ’চিয়ে নাটোরের বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের মালিগাছা সাজিপাড়া গ্রামে এক কিশোরী আ’ত্মহ’ত্যা করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তার ম’র’দে’হ উ’দ্ধার করে ম’য়না’তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের ম’র্গে পাঠিয়েছে পুলিশ।

নি’হত জাকিয়া সুলতানা সোনালী লোকমানপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও মোহাম্মদ সুমনের মেয়ে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার প্রেমিক একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রোকন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনালী ও রোকনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। তবে সোনালীকে সন্দেহ করত রোকন। এই নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হতো। মঙ্গলবার রাতে এসব বিষয়ে রোকনের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে বাকবিতণ্ডা হয় সোনালীর। একপর্যায়ে সোনালীকে চরিত্রহীন বলে অপবাদ দেয় রোকন।

জবাবে আ’ত্মহ’ত্যার হু’মকি দেয় সোনালী। এ নিয়ে চ্যাট চলাকালীন মেসেঞ্জার ও ফেসবুক আইডিতে সোনালীকে ব্লক করে দেয় রোকন। সকালের সোনালীর লা’শ উ’দ্ধারকালে মোবাইলফোন জব্দ করে পুলিশ। সেখানেই দু’জনের চ্যাট দেখতে পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি