ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : শান্তিচুক্তির ৩০তম দিনে ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড়ে বাস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। যা এখনো চলছে।

সংশ্লিষ্টরা জানান, গত ৭ ডিসেম্বর শাহবাগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী সম্মিলিতভাবে মারধরের মাধ্যমে গুরুত্বর জঘম করে। পরবর্তীতে আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা অবনতি হলে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ সাইন্সল্যাবে ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় জানিয়ে বেলা ১২টার দিকে নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ফেরত এনে তাদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে দিয়েছি। আর ওইদিকে আইডিয়ালের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতরে রয়েছে, সেখানে পুলিশের অন্য টিম রয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি