ফুটবল সমর্থন বিরোধে কিশোরকে হত্যা, লাশ বালুর নিচে

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় ফুটবল সমর্থন নিয়ে বিরোধের জেরে নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করে বালুর নিচে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী এলাকার মোস্তাকের ছেলে। বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়ায় বেড়াতে এসে তিনি এ ঘটনার শিকার হন।

পরিবারের অভিযোগ, ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাহিদকে কৌশলে ডেকে নিয়ে যায় কয়েকজন তরুণ। পরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এরপর মরদেহ আশুলিয়ার গরুর হাট এলাকার একটি বালুচরে নিয়ে গিয়ে বালুর নিচে চাপা দিয়ে লুকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে এক অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহতের বাবা মোস্তাক বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে এবং তিনি দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

আশুলিয়া থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান