ফিরছেন প্রীতম হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন দূরে থাকার পর আবারও মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। বিরতির সময়টা তিনি কাটিয়েছেন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়। এবার আগামী শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে গাইবেন তিনি। ‘মনসুন বিটস’ শিরোনামের উৎসবটি আয়োজন করছে এনভিরো ইভেন্টস।

মূলত বর্ষার আবহকে উদযাপনের জন্যই এই বিশেষ আয়োজন। এতে প্রীতম হাসান ছাড়াও থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’, ‘অড সিগনেচার’ ও ‘রেনেসাঁ’। এছাড়া একক পরিবেশনায় আরও থাকবেন ডিজে শিমার ও শিবু। গান ছাড়াও বর্ষা উদযাপনের নানা অনুষঙ্গ থাকবে।

আয়োজনটির টিকিট পাওয়া যাচ্ছে টিকিফাইতে। প্রতিটি টিকিটের মূল্য ৮০০ টাকা। ‘মনসুন বিটস’ উৎসবের খবরটি নিজের ফেসবুকেও জানিয়েছেন প্রীতম। ভক্তদের আহ্বান করেছেন টিকিট সংগ্রহের জন্য।

 

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০