ফাহিম তোপে ১০২ রানে গুটিয়ে গেল চট্টগ্রাম

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্স। তবে প্রথমে ব্যাট করা চট্টগ্রামকে ফাহিম আশরাফের তোপে ১০২ রানে গুটিয়ে দিয়েছেন রংপুর।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে ১৭.৫ ওভার খেলতে পারা দলটির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। তিনি ২০ বলে ৭টি চার ও একটি ছক্কায় এই ইনিংস গড়েন। এছাড়া মিরাজ বেগ ২৪ বলে ২০ ও আবু হায়দায় ১৩ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

এর আগে টস হেরে ফিল্ডিং বেছে নেওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানকে সঠিক প্রমাণ করেন রংপুর বোলাররা। বিশেষ করে পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি উইকেট পান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি