ফাইনালে ইতিহাস গড়ে স্পেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির আগে ২-১ গোলে এগিয়ে যায় স্পেন।

বাংলাদেশ সময় সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় স্পেন। স্পেনের পক্ষে গোলটি করেন গোমেজ মার্টিন। ২১ (৩১) মিনিট পর দলের গোল দিগুণের পাশাপাশি নিজের দ্বিতীয় গোলটি করেন গোমেজ। তবে এর পর ৫ গোল করে খেলার সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

ম্যাচের ৪৪ মিনিটের মাথায় ইংলেন্ডের হয়ে এক গোল পরিষোধ করেন রায়ান ব্রুস্টার। আসরে এটি তার সপ্তম গোল। এর আগে সেমি ফাইনালে হ্যাট্রিক করে ব্রাজিলকে একাই উড়িয়ে দিয়েছিল ব্রুস্টার।

বিরতির পর ৫৮ মিনিটে গিবস, ফোডেন ৬৯ মিনিটে, গুইয়ে ৮৪ মিনিটে এবং আবারো ফোডেন ৮৮ মিনিটে পর পর ৫ গোল করে প্রথমবারের মত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড।

যদিও শুরুতে একদম এলোমেলো ছিল ইংল্যান্ড। ম্যাচে স্পেনের খেলা ছিল দেখার মত। কিন্তু বিরতির পর স্পেন যেন নিজেদের একেবারে হারিয়ে ফেলে। যার ফলে ২ গোলে পিছিয়ে থেকেও পরপর ৫ গোল দিয়ে নতুন ইতিহাস গড়ে ইংল্যান্ড। ফাইনালের কোন টুর্নামেন্টে ২ গোলে পিছিয়ে থেকেও এত বড় জয় ইতিহাসে প্রথম।

এদিকে দিনের প্রথম ম্যাচে মালিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে আসরের তৃতীয় স্থান নির্ধারিত হয়েছে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা