ফাইনালের আগের ফাইনাল!

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ফ্রান্সের সঙ্গে তাদের শোডাউনের আগে বলেছেন, ‘এই ম্যাচকে ফাইনালের আগের ফাইনাল বললে সেটা বাড়াবাড়ি হবে না।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সবার উপরে ফ্রান্স। স্পেন তিন নম্বরে। আর্জেন্টিনা তিন ও ইংল্যান্ড চার নম্বরে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনালে উঠেছে শীর্ষ র‌্যাঙ্কিংধারী চার দল।

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি বলেছেন, ‘এখানে ফ্রান্স অন্যতম সেরা দল, দারুণ ফর্মে। কিন্তু আমরাও। আমরা তাদের হারাতে পারি। ইউরো ও নেশন্স লিগে আমরা সেটা দেখেছি।’

স্পেনের একমাত্র বিশ্বকাপ শিরোপা এসেছিল ২০১০ সালে। কিন্তু এই সেমিফাইনালে তারা খেলতে নামছে টানা ৩৬ ম্যাচ অজেয় থেকে, ইতালির রেকর্ড থেকে এক ম্যাচ পেছনে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে শেষ হার দেখেছিল তারা।

রদ্রি বলেছেন, ‘ফ্রান্স সম্ভবত আমাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। আমরা খুবই উজ্জীবিত এবং শিরোপা জিততে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলতে হবে। ফ্রান্স দারুণ দল, আমরাও।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা